আজ মঙ্গলবার থেকে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৪তম তিরোধান উত্সব উপলক্ষে আশ্রমের সামনে বালুর মাঠে সপ্তাহব্যাপী লোকজ মেলার শুরু হচ্ছে। তিরোধান উত্সবে অংশ নিতে গতকাল থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ থেকে ভক্তরা বারদী আশ্রমে সমাবেত হয়েছেন। আশ্রম কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার দে জানান, উত্সবে প্রভাত কীর্তণ, গীতা পাঠ, আরতী কীর্তন, ব্রহ্মচারীর বৃত্তান্ত পাঠ করাসহ বাল্যভোগ, রাজভোগ ও প্রসাদ বিতরণ করা হবে।
