তোমাদের চিঠি থেকে

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:১৪
কচি-কাঁচার আসরের বন্ধুরা, আশা করি তোমরা সব্বাই ভালো আছো। আসরের আমি একজন সদস্য। কচি-কাঁচার আসরে আমার লেখা ছাপা হয়েছে। ছাপার অক্ষরে আমার লেখা ছড়া-কবিতা পড়ে খুব ভালো লেগেছে। অনেকদিন ধরে আমি আমার স্কুল নিয়ে একটা রচনা লিখে পাঠিয়েছি। কচি-কাঁচার আসরের জন্মদিনেও একটা কবিতা লিখেছিলাম। কিন্তু আসরে ছাপা না হওয়ায় আমার খুবই খারাপ লাগে, কান্না পায়। তখন আমার পরীক্ষা ছিল, তার পরেও আমি লিখেছি। আমার অনুরোধ লেখাগুলো ছাপা হলে আমি খুব খুশি হবো। জান্নাতুল ফেরদৌস সদস্য নম্বর: ৩৪৬৪ শিবচর, মাদারীপুর