ছোটমণিদের সন্দেশ

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:১৫
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গত ২৩ মে শিশু প্রতিষ্ঠান আনন ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ঢাকার আইডিইবি ভবনে মুক্তিযুদ্ধ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, পুরস্কার ও সম্মাননার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী। অনুষ্ঠানের আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন: সেলিনা হোসেন, সুকুমার বড়ুয়া, আসাদ চৌধুরী, আখতার হুসেন, ফারুক নওয়াজ ও আশা আলমগীর। সভাপতিত্ব করেন আননের সভাপতি শ.ম শামসুল আলম। অনুষ্ঠানে ছড়া-লেখক মোহাম্মদ মোস্তফাকে সম্মাননা ও মাহমুদউল্লাহকে শিশুসাহিত্যে পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে ‘আনন’ শিরোনামে একটি সংকলন প্রকাশ করা হয়। কানামাছির সাহিত্য সভা শিশুতোষ পত্রিকা কানামাছির উদ্যোগে গত ১৫ মে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আনোয়ার হোসেন। সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা এবং স্বরচিত লেখা পাঠে অংশ নেন: প্রশিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, শ্যামল চন্দ্র সাহা, নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ডি. প্রকৌশলী আরিফ হোসেন, রফিক হোসেন, আতিকুজ্জামান, নেয়ামুল হক, ওহিদুল ইসলাম, মহিউদ্দীন মন্ডল, মোহাম্মদ হাসান, অনিকুর রহমান প্রমুখ। সাহিত্য সভা সঞ্চালন করেন মোহাম্মদ মুন্নু।