লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে।
বুঝলাম না কি হল! তবে প্রফেসর ক্যান্টোন্যানের কিছু একটা হয়েছে। আমি সোজা ওখানে চলে যাচ্ছি। তুমি এখানে থাকো। অভিযাত্রী দলের অন্য সবাইকে সাবধান করে দাও। এক্ষুণি!
গেটের বাইরে একখানা ট্যাক্সি দেখতে পাচ্ছি।
মনে হচ্ছে মি. ফ্যালকনার! আমি দরজা খুলছি।
