অধ্যক্ষ
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি ও কলেজের বিভিন্ন দিক নিয়ে ইত্তেফাকের সঙ্গে কথা বলেছেন অধ্যক্ষ ফাদার হেমন্ত রোজারিও। তিনি বলেন, প্রথমে ভর্তির জন্য আবেদন করা ছাত্রদের থেকে বাছাই করা হবে। শুধুমাত্র বাছাই করা ছাত্রদের পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হবে। তিনি আরো বলেন, এবার আমাদের কলেজে ২ হাজার ৬০০ জনকে ভর্তি করা হবে। বিজ্ঞানে ১ হাজার ৫০০ জন, বাণিজ্যে ৭০০ জন এবং মানবিকে ৪০০ জন ছাত্র ভর্তি করা হবে।
এছাড়া ৫ জুন জাতীয় দৈনিক পত্রিকায় প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে। ৬ ও ৭ জুন নির্ধারিত সময়সূচী অনুযায়ী কলেজের নিদিষ্ট কক্ষে মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে।
