প্রধান শিক্ষক
চাঁদপুরের শতবর্ষী বিদ্যাপীঠ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। ১৮৮৫ সাল থেকে শুরু এর পথচলা। ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এই বিদ্যালয়টির বর্তমান ছাত্রসংখ্যা বার’শ পঁয়ত্রিশ জন। শিক্ষক সংখ্যা প্রায় ৫২ জন। ফলাফলের বিচারেও সাফল্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান এটি। প্রতিষ্ঠানের ভালো ফলাফলের কারণ শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সচেতনতা এবং ম্যানেজিং কমিটির দক্ষ পরিচালনা।
বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। তাঁর সাবলীল নেতৃত্বে প্রতিষ্ঠানটির পথচলাকে করেছে আরো দৃঢ় ও পরিপূর্ণ। বিদ্যালয় থেকে গত চার বছরে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। ১২০ জন শিক্ষার্থী পেয়েছে জেএসসি পরীক্ষায় বৃত্তি। পাঠক্রমিক কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও শিল্প সাহিত্য চর্চাসহ বিভিন্ন সহ-পাঠক্রমিক কার্যক্রমে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বেশ সুনাম অর্জন করে চলেছে।
