ক্যাপসন নিউজ

আপডেট : ০৩ জুন ২০১৪, ১৯:৫৮
সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ও পেইজা’র মধ্যে ই-কমার্স পেমেন্ট গেটওয়ে সার্ভিস বিষয়ক সমঝোতা চুক্তিতে সই করেন ব্যাংকের এমডি আবু সাদেক মো. সোহেল ও ক্রিসেন্ট পেমেন্টস লিমিটেডের সিইও ফিরোজ পাটেল। এসময় ব্যাংক, ক্রিসেন্ট পেমেন্টস ও ক্যাসাডা টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন === নির্মাণ প্রতিষ্ঠান মেট্রো হোমস্ লিঃ এর সম্পূর্ণ আবাসিক ১৪তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাবেক ডেপুটি স্পীকার অধ্যাপক মো. আলী আশরাফ, এমপি === সমপ্রতি এনার্জিপ্যাকের শিক্ষানবিশদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশিদ এবং পরিচালক এনামুল হক চৌধুরী। এসময় এনার্জিপ্যাক এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন