অরুণ চৌধুরীর নাট্যরূপ ও পরিচালনায় ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে টেলিছবি ‘মানুষের মুখ’ প্রচার হবে ৬ জুন দুপুর ২টায় চ্যানেল আই সংবাদের পর। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, সুবর্ণা মুস্তাফা, সাজ্জাদ রেজা, সাজিন আহমেদ ও আসিব চৌধুরী। নাটকের গল্পে আবুল হায়াত একজন খ্যাতিমান লেখক। মুক্তিযুদ্ধ করেছেন গর্বের সঙ্গে। পুরো পরিবার নিয়ে প্রবাসী হিসেবে আছেন কানাডায়। পরিবারের বড় ছেলের সমাধি দিয়েছেন দেশের গ্রামের বাড়িতে। সেখানে কিছুদিনের জন্য পুত্রের সমাধি দেখতে এসে আচমকা মুখোমুখি হয়ে যান সুবর্ণা মুস্তাফার সঙ্গে। নাটকীয় ঘটনার সূত্রপাত সেখান থেকেই।
ফরিদুর রেজা সাগরের আলোচিত ও প্রবল জনপ্রিয় ‘মানুষের মুখ’ গ্রন্থ থেকে নেওয়া একটি কাহিনী নিয়ে এই প্রথম কোনো টেলিছবি নির্মিত হলো।
