আজ থেকে শুরু ‘টক্কোনাথ’

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:১০
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘টক্কোনাথ’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ, সিদ্দিক, আরফান, ম ম মোর্শেদ, শবনম পারভীন, শামীমা নাজনীন, খান মোহম্মদ ইউসুফ প্রমুখ। এর গল্পে দেখা যাবে, চামারু কামারু দুই ভাই। ছোটবেলা থেকেই তারা নানা ধরনের চুরি বাটপারি ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। ঢাকায় এক উঁচু পর্যায়ের নেতার বাসায় চুরি করার পর পুলিশ প্রশাসন তাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়। এই ভয়ে তারা ঢাকা ত্যাগ করে একটি মফস্বল শহরে চলে আসে। সিদ্ধান্ত নেয়, তারা ভালো হয়ে যাবে। কিন্তু সত্ পথে উপার্জন করতে গিয়ে তারা টের পায় এই পথটি অনেক কঠিন, অনেক কষ্টের।