ইন্টারনেটে মৃত্যু-গুজবের শিকার এবার র্যাপ শিল্পী হানি সিং। একটা জাল ছবি ব্যবহার করে সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে খবর দেওয়া হলো পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হানি। কিছুক্ষণ পরেই দেওয়া হয় হাসপাতালে মারা গেলেন হানি সিং। পথ দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গোপিনাথ মুন্ডের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী হানি সিংয়ের মৃত্যু-গুজবকে প্রথমে সত্যি বলেও ধরে নেয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফোন করে এই খবরের সত্যতা যাচাই করা হয়।
শেষপর্যন্ত টুইট করে এই গুজব খারিজ করতে হলো হানিকে। পাঞ্জাবি এই জনপ্রিয় শিল্পী জানালেন, তিনি তো দিব্যি আছেন। তার জখম হওয়া ও মৃত্যুর খবর পুরোটাই বানোয়াট।
উল্লেখ্য, হানি সিংই প্রথম নন, এর আগে বলিউডের একাধিক সেলিব্রেটিদের নিয়ে এরকম মৃত্যু গুজব সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ছড়ানো হয়েছে।
