দৈনিক ভোরের কাগজের সাবেক সম্পাদক বেনজীর আহমেদ (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজিউন)। সোমবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। বেনজীর আহমেদের মরদেহ আজ সকালে দৈনিক ভোরের কাগজ কার্যালয়ে নেয়া হবে এবং সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
