সাপ্তাহিক বেগম সম্পাদক নূরজাহান বেগমের ৮৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে নারিন্দায় মোহাম্মদ নাসিরউদ্দিনের বাসভবনে সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৪৭ সাল থেকে নূরজাহান বেগম সাপ্তাহিক ‘বেগম’-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করে আসছেন। সম্বর্ধনার আয়োজন করেছে গৌরব ইন্ডাস্ট্রিজ লিঃ। -প্রেস বিজ্ঞপ্তি
