বিভিন্ন ঘটনায় ১০ জনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৪৪
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের করিমগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাঙ্গাইল গ্রামের সাদত আলীর (৭৫) লাশ গতকাল মঙ্গলবার গোয়ালঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গরুর রশি গলায় বেঁধে সে আত্মহত্যা করে বলে পুলিশের ধারণা। আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামকৃষ্টপুর গ্রামে গতকাল মঙ্গলবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, ঐ গ্রামের আবুল খায়েরের দেড় বছরের শিশু কন্যা সুরাইয়া গতকাল সকালে অভিভাবকদের অগোচরে বাড়ির সন্নিকটে একটি পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজা-খুঁজি করে ভাসমান অবস্থায় শিশুটি পাওয়া যায়। মঠবাড়িয়ায় বিদ্যুত্পৃষ্টে যুবকের মৃত্যু মঠবাড়িয়ায় বিদ্যুত্পৃষ্ট হয়ে মঙ্গলবার দুপুরে মনির ফরাজী (৩৫) নামে একযুবকের মৃত্যু হয়েছে। নিহত মনির উপজেলা সবুজনগর গ্রামের কালু ফরাজীর পুত্র। জানা যায়, মনির প্রতিবেশী সিদ্দিক মিয়ার নারিকেল গাছের আগাছা পরিষ্কার করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরিবারের লোকজন আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মনিরকে মৃত ঘোষণা করে। খোকসায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুষ্টিয়ার খোকসার আমবাড়ীয়া গ্রামে অন্ত:সত্ত্বা গৃহবধূ আফরোজা (২১) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, মঙ্গলবার ভোররাতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গৃহবধূর মৃত্যু হয়। তবে গৃহবধূর পিতার দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার গলায় এবং হাতে আঘাতের দাগ আছে। উল্লাপাড়ায় কৃষককে গলা কেটে হত্যা সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার মানুষমুড়া গ্রামের কৃষক শাহাদত হোসেনকে (৪০) জবাই করে হত্যা করা হয়েছে। জানা গেছে, শাহাদত হোসেন তার বাড়ির পাশের মাঠে ধান মাড়ায়ের জায়গায় একটি ছোট ছাপড়া ঘরে শুয়ে ছিলেন। রাতে কে বা কারা তাকে ঘর থেকে বের করে ঘরের পাশে জবাই করে হত্যা করে লাশ ফেলে চলে যায়। কুমিল্লায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবুল কাশেম (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ নিহতের ক্ষত-বিক্ষত লাশ উপজেলার টাটেরা গ্রামের একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করে। টঙ্গীতে ব্যবসায়ীর আত্মহত্যা টঙ্গীর আমতলী এলাকায় আব্বাস আলীর বাড়ির ভাড়াটিয়া তুলা ব্যবসায়ী হিরন মিয়া হিরা (৬২) ব্যবসায়ী বকেয়া টাকা না পেয়ে ও ঋণ দাতাদের চাপে নিজের বাসার গোসল খানায় গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের লোকদের নিকট হস্তান্তর করেন। ভাঙ্গায় আদম ব্যবসায়ীর লাশ উদ্ধার উপজেলার ঘারুয়া ইউনিয়নের উত্তর চানপুট্টি গ্রামের বিল হতে গতকাল মঙ্গলবার আদম ব্যবসায়ী কাওছার শিকদার (৪৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, চানপুট্টি গ্রামের আঃ হাকিম শিকদারের ছেলে কাওছার একজন আদম ব্যবসায়ী। বিদেশে লোক পাঠাতে ব্যর্থ হয়ে গত মাসে ভাঙ্গা থানায় একটি শালিস বৈঠকও হয়। এ ব্যাপারে নিহতের স্ত্রী হাসি বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। দামুড়হুদায় কৃষক হত্যা দর্শনায় নবজাতকের লাশ চুয়াডাঙ্গার দামুড়হুদার কালিয়া বখরিয়া গ্রামে মুকুল ( ৩৫) নামের এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল ওই গ্রামের নুরু খাঁর ছেলে। পুলিশ ও এলাকাবাসি জানায়, কৃষক মুকুলকে সোমবার রাত ১০টার দিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর গ্রামের পার্শ্ববর্তী ভুড়োমারির মাঠে নিয়ে তাকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে গাছের সাথে লাশ ঝুলিয়ে রাখে। মঙ্গলবার সকালে চাষিরা মাঠে কাজ করতে গেলে মুকুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। অন্যদিকে দর্শনায় স্থানীয় মাথাভাঙ্গা নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর এলাকার শ্যামপুরে মাথাভাঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নবজাতকের লাশটি ছেলে শিশুর।