উপজেলায় জেলা প্রশাসক এহছানে এলাহী ও ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফের অপহরণের দাবিতে কুশ পুত্তলিকা দাহ করা হয়। জানা গেছে, গত সোমবার রাতে কঞ্চিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক ও ইউএনও’র দুর্নীতির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ধুবনী কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক পথসভায় বক্তব্য রাখেন কঞ্চিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র মহন্ত, শ্রীপুর আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজু, যুবলীগ নেতা মধু মিয়া, মোকছেদুল আলম মন্ডল প্রমুখ।
