দিনাজপুর শহরে বিশুদ্ধ পানি প্রকল্পের টিউবওয়েল অকেজো

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৪৫
দিনাজপুর পৌর শহরে ইউএনডিপি ও ইউপিপিআরপি’র আওতাধীন বিশুদ্ধ পানি প্রকল্পে স্থাপিত টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ নজরদারি করছে না বলে অভিযোগ পৌরবাসীর। ইউএনডিপি ও ইউপিপিআরপি’র আওতাধীন দিনাজপুর পৌর এলাকার প্রত্যেক ওয়ার্ডে পৃথকভাবে প্রায় ১৫টির অধিক টিউবওয়েল স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে ৩ মাস আগে। খরচও হয়েছে প্রতিটি টিউবওয়েলে প্রায় ৯ হাজার টাকা করে। কিন্তু টিউবওয়েলগুলো স্থাপনের ৩ মাস পরেই অকেজো হয়ে পড়েছে বলে অভিযোগ পৌরবাসীর। সচেতন পৌরবাসী জানান, রক্ষণাবেক্ষণের অভাবে টিউবওয়েলগুলোর উপরের অংশ চুরি হয়ে যাচ্ছে। ফলে বিশুদ্ধ পানি প্রকল্প স্থবির হয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সল হাবিব সুমন জানান, তার ওয়ার্ডেই প্রায় ২০টির অধিক টিউবওয়েল স্থাপন করা হয়েছে। কিন্তু টিউবওয়েলগুলো অকেজো হয়েছে। কোনো টিউবওয়েলের উপরের অংশ নেই, আবার টিউবওয়েলগুলো দিয়ে পানি পাওয়া যাচ্ছে না। তিনি জানান, টিউবওয়েলগুলো স্থাপনের সময় মাটির নীচের গভীরতা ১২০ ফিট পর্যন্ত থাকার কথা। কিন্তু সেই গভীরতা না থাকায় পানি পাচ্ছে না পৌরবাসী। ইউপিপিআরপি কর্তৃপক্ষ এ ব্যাপারে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না রাখায় প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে