নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রশিদকে (২৫) হত্যার অভিযোগে একই এলাকার চাচাতো ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
১৩ বছর মামলা চলার পর গতকাল মঙ্গলবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছে বাবুল (৩০), শফিকুল (২৬), আঃ মালেক (৫২) এবং চাঁনফর (৪৫)। বিচার চলাকালীন সময়ে আব্দুল জব্বার নামের এক আসামির মৃত্যু হওয়ায় তাকে মামলা হতে অব্যাহতি প্রদান করা হয়। ২০০১ সালের ১৩ মে আব্দুর রশিদ খুন হয়।
