গতকাল মঙ্গলবার ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড.আব্দুর রব হাওলাদার রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের নামজারি, বিবিধ মোকদ্দমা, রাজস্ব আদায়, নদী জরিপ, নদীর সিমানা নির্ধারণ, সরকারি জমি ও খ তপসিলের ভিপি জমির নামজারীসহ নানা বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
