সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ জুন ২০১৪, ২১:৪৭
রঘুনাথপুর মাদ্রাসা হোমনায় শীর্ষে হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ এবারের দাখিল পরীক্ষায় হোমনার রঘুনাথপুর দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসা উপজেলায় সেরা। মাদ্রাসাটি থেকে এবার ২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৮ জন জিপিএ-৫ এবং ১৭ জন জিপিএ-৪ পেয়ে শতভাগ পাস করেছে। অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. ইমাম হোসেন জানান, শিক্ষদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় ফলাফল ভাল করা সম্ভব হয়েছে। দিনাজপুরে ভূমি ও নারী শীর্ষক সেমিনার স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আন্তঃজেলা জনসংগঠন ঐক্য পরিষদ দিনাজপুর ও ঠাকুরগাঁও কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর, পিএলএনেট (রংপুর ও রাজশাহী বিভাগ), আরবান, এএলআরডি-ঢাকা এবং ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশন (আইএলসি) রোম এর যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে “ভূমি ও নারী” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সিডিএ’র সভাপতি মেহেরুননেছা ছবি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিডিএ নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ। এতে বক্তব্য রাখেন মোছাঃ সেলিনা জামান লিটা এমপি, তথ্য কমিশনার অধ্যাপক ডঃ সাদেকা হালিম, সানজিদা খান রিপা, মোঃ চাঁন মিয়া, নাসিমুল আহসান ও প্রভাষক রুবি আফরোজ প্রমুখ। রামগঞ্জে সম্পত্তি নিয়ে সংঘর্ষে আহত ৩ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে গত সোমবার রাত ৯টায় সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই সহোদর ভাইয়ের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে। স্থানীয় ইউপি মেম্বার আজিজুল হক ডালিম ও পারিবারিক সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে পূর্ব বিঘা হাতুরিয়া বাড়ির দুই সহোদর ভাই জয়নাল ও হাসানের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় সম্পত্তি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে জয়নাল ও জয়নালের ছেলে সুমন(২২)সহ ৩ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের আনন্দ শোভাযাত্রা মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কে. এম লতিফ ইনস্টিটিউশনে এবছর এসএসসি পরীক্ষায় ৫৭ জিপিএ-৫সহ শতভাগ পাস করায় গতকাল মঙ্গলবার পৌরশহরে আনন্দ শোভাযাত্রা করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যনেজিং কমিটির সদস্যরা। ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রঙ্গণে আলোচনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মোস্তফা জামান খান, ম্যানেজিং কমিটির সদস্য সালাউদ্দিন ফারুক, পরিতোষ বেপারী ও কামাল নানু প্রমুখ। কোটালীপাড়ার আমতলী ইউপির বাজেট ঘোষণা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিষদ হল রুমে চেয়ারম্যান হান্নান শেখ ১ কোটি ৫ লাখ ১ হাজার ২ শত ২৬ টাকার বাজেট ঘোষণা করেন। আর্থিক বছরে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লাখ ৪ হাজার ৪ শত ৫৮ টাকা। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবাবগঞ্জে মা-শিশু সেবা সপ্তাহ উদযাপন দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পরিবার পরিকল্পনা মা-শিশু সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কর্মসূচির আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদ উল্লাহ, স্বাস্থ্য কর্মকর্তা গঙ্গা গোবিন্দ পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহজালাল প্রমুখ। কসবায় ২টি দোকান আগুনে ভস্মীভূত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল মঙ্গলবার ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ বাজারের দু’টি মুদির দোকান আগুনে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কুটি চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসায়ী মোঃ সালাউদ্দিনের দোকানের মালামাল প্রায় ১৫ লাখ টাকা এবং মোঃ সফিকুল ইসলামের দোকানের মালামাল প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। জানা যায়, বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। সকালে কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সালাউদ্দিনকে ৫ হাজার এবং সফিকুল ইসলামকে ২ হাজার টাকা ব্যক্তিগত ভাবে সহযোগিতা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহেল আহমেদ। অথ্য প্রযুক্তি বিভাগের কর্মকর্তা রিপন হাসান ও এডভোকেট মুস্তাফিজুর রহমান সাইবার অপরাধ প্রতিরোধে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন । কাউনিয়ায় ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ গত সোমবার রাতে রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই রোস্তম আলী, এএসআই লিটনসহ একদল পুলিশ সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার ভরসার বাড়ির সামনে রুপালি ব্যাংক সংলগ্ন এলাকায় দুইটি স্কুল ব্যাগে ৬৯ বোতল ভারতীয় ফেনসিডিল নিয়ে আসার সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার বারোঘরিয়া বাঘপাড়া এলাকার দবিয়ার পানাতি এবং কালসাটু এলাকার মজমুল (২৬)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হবে বলে তিনি জানান। গঙ্গাচড়ায় ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন গঙ্গাচড়া ( রংপুর ) সংবাদদাতা \ গঙ্গাচড়ায় গতকাল মঙ্গলবার বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ বছর ধান ৩৮৮ এবং চাল ১১২৩ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা খয়বার রহমান সরকার, ওসিএলএসডি বিলকিস বেগম এবং মির মালিক সমিতির লোকজন উপস্থিত ছিলেন। শ্রীপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক সভা শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মত্স্য অধিদপ্তরে আয়োজনে প্রকৃত জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হাসান-এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা মত্স্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও প্রেসক্লাবের সভাপতি মোঃ মুসাফির নজরুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ ফারুক মহলদার । বাগমারায় প্রসূতি মাতাদের মাঝে চেক বিতরণ বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাগমারার শ্রীপুর, মাড়িয়া, যোগিপাড়া ও গোয়ালকান্দি ইউনিয়নের ৮০ জন প্রসূতি মাতার মাঝে ভাতার চেক বিতরণ করা হয়েছে। নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম উপস্থিত প্রসূতি মাতাদের হাতে প্রতিমাসে সাড়ে তিনশ’ টাকা হারে ছয় মাসের প্রথম কিস্তির ২ হাজার ১৬০ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনোতোষ কুমার সেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাউদ্দিন আলী ও নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ। নেত্রকোনায় ব্যতিক্রমধর্মী রান্না প্রতিযোগিতা নেত্রকোনা প্রতিনিধি \ “কোনো গাছই আগাছা নয়, হয়তবা মানুষের খাদ্য বা পশু-পাখির। এর উত্স রক্ষা করুন, পারিবারিক পুষ্টি ও চাহিদা নিশ্চিত করুন” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর উদ্যোগে ৫ দিনব্যাপী পরিবেশ উত্সব উপলক্ষে গতকাল মঙ্গলবার সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাদশাহ মিয়ার বাড়িতে কুড়িয়ে পাওয়া উদ্ভিদের রান্না প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় অর্ধ শতাধিক গ্রামীণ নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক আলপনা বেগম ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম। প্রতিযোগিতার সার্বিক দায়িত্ব পালন করেন বারসিকের প্রোগ্রাম অফিসার মোঃ আলমগীর। বিজয়নগরে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে ফিটনেসবিহীন সিএনজি ও টেম্পু চালানোর অপরাধে ১২ গাড়ির নামে মামলা দায়ের করেছে ইসলামপুর ফাঁড়ি পুলিশ। ইসলামপুর ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে ফিটনেস বিহীন গাড়ি চালানোর অপরাধে ইসলামপুর নামক স্থান থেকে ১২টি সিএনজি ও টেম্পু আটক করে মামলা দায়ের করা হয়েছে। ডিমলায় সেবা সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনা সভা ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল মঙ্গলবার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হাসপাতালের গেট থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রদিক্ষণ শেষে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফেরদৌসী বেগম প্রমুখ। সুজানগরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত সুজানগর (পাবনা) সংবাদদাতা \ অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার পাবনার সুজানগর থানার উদ্যোগে ওপেন হাইস ডে উক্ত থানা চত্বরে অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ও উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আ’লীগ নেতা একেএম বন্দে আলী ও আব্দুল কাদের রোকন প্রমুখ। বগুড়ার শেরপুরে দুই মাদকসেবীর কারাদণ্ডাদেশ শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার তাদের জেলে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সরোয়ার জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট গোপন সংবাদের ভিত্তিতে শহরের খন্দার পাড়ার মোঃ মোজাম্মেল হক মাস্টারের পুত্র মোঃ আহসানুল হক তুহিন(২৭) ও ধুনট উপজেলার কালেরপাড়া গ্রামের জামাল মন্ডলের পুত্র আব্দুল কুদ্দুসকে (৩০) নেশা করা অবস্থায় আটক করে। পীরগঞ্জে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে পীরগঞ্জে র্যালি ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার। এ্যাডভোকেসি সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান-হাবিবা খানম মিথি প্রধান অতিথি এবং উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মাহবুবর রহমান বিশেষ অতিথি ছিলেন। উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা-এটিএম নজমুল হুদা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন- মেডিক্যাল অফিসার ডা. ধীরেন চন্দ্র বর্মণ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর-গোলাম মোস্তফা সকালে, ভিজিটর-উম্মুল আকমা মিনা, আনজুয়ারা বেগম, স্বাস্থ্য পরিদর্শক-আনিছার রহমান, এফডাব্লিউএ চামেলী বেগম প্রমুখ। মাদারীপুরে জাতীয় ভূমি জোনিং শীর্ষক কর্মশালা মাদারীপুর প্রতিনিধি\ ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার জাতীয় ভূমি জোনিং শীর্ষক জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলার প্রশাসক জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জাতীয় প্রকল্পের জোনিং পিডি যুগ্মসচিব মো: সাহাদাত হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় ভূমি প্রজোনিং প্রকল্পের কনসালটেন্ট মো: আব্দুস সাত্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হায়াত উদ দ্দৌলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাদল বারিউল করিম খান। কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। মীর্জাগঞ্জে বিএনপি’র সংবাদ সম্মেলন মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা\ মীর্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হালিম মোল্লার (৫০) পা কেটে নেয়ার ঘটনায় সকল আসামিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মীর্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস, এম আহসান উল্লাহ পিন্টু লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও মোঃ মোবারক আলী মুন্সী প্রমুখ। উল্লেখ্য, গত শনিবার গভীর রাতে একদল মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসী ঐ ইউনিয়নের বাজিতা গ্রামে আওয়ামী লীগ নেতা আঃ হালিম মোল্লার গৃহে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বের করে বাইরে নিয়ে তার ডান পা কেটে নিয়ে যায়। কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের বাজেট ঘোষণা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়ার আমতলী ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চেয়ারম্যান হান্নান শেখ ১ কোটি ৫ লক্ষ ১ হাজার ২২৬ টাকার বাজেট ঘোষণা করেন। আর্থিক বছরে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩ লক্ষ ৪ হাজার ৪৫৮ টাকা । এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজীপুরে তৃতীয় শ্রেণির কর্মচারী সমিতির কর্মবিরতি গাজীপুর প্রতিনিধি \ পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গাজীপুর জেলা শাখার ব্যানারে তৃতীয় শ্রেণির কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্মসম্পাদক আজাহার হোসেন, আব্দুল হান্নান, সিরাজুল হক, গোলাম রউফ, সুনীল কুমার দাস প্রমুখ। কাহালুুতে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার উপলক্ষে শোভাযাত্রা কাহালু (বগুড়া) সংবাদদাতা \ পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ/২০১৪ উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক শোভাযাত্রা ও অ্যাডভোকেসি সভা করা হয়েছে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নির্মলেন্দু চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন প্রমুখ। ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর থেকে অস্ত্র ও গুলিসহ আশাদুল ইসলাম ওরফে আশা (৪৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে। এছাড়াও ৪ তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আশা উপজেলার নাথকুন্ডু গ্রামের জালালউদ্দিনের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে আসাদুল ইসলাম আশাকে পুলিশ গ্রেফতার করে। তার কাছ থেকে একটি শার্টারগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। সে সমপ্রতি সদর উপজেলার হলিধানি গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার সাথে জড়িত ছিল বলে তিনি জানান। সিংড়ায় নসিমন-করিমন নিবন্ধনের দাবিতে মানববন্ধন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় নসিমন-করিমন নিবন্ধনের দাবিতে সিংড়া উপজেলা নসিমন-করিমন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার । নসিমন-করিমন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম রেজা সেন্টুর পরিচালনায় ও নাটোর জেলা নসিমন-করিমন মালিক সমিতির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, শেরকোল নসিমন-করিমন শ্রমিক ইউনিয়নের সভাপতি হুচেন আলী, চৌগ্রাম ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, শ্রমিক নেতা রুবেল হোসেন, মুক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখ। নাচোল পৌরসভার বাজেট ঘোষণা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ২০১৪/১৫ অর্থ বছরের উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র ম আ মালেক চৌধুরীর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকালে পৌরসভা হলরুমে আগামী অর্থ বছরের ৫ কোটি ০৬ লক্ষ ৩৭ হাজার ৩ শ’ ৫৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌরসভার সচিব মোঃ মোবারক হোসেন।বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আঃ মালেক, ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, নগর সমন্বয় কমিটির সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, পৌরসভার সকল কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালী ভূমি জরিপ বিভাগের ক্র্যাশ কর্মসূচি বাতিলের দাবি নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিসের ক্র্যাশ কর্মসূচি বাতিল, রেকর্ড সংক্রান্ত জরিপ কার্যক্রম চালু, আপত্তি শুনানি শেষে আপীলের স্বার্থে আপত্তি দাখিলের অনুমতি এবং তামাদী আপীল মামলা গ্রহণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে তিন উপজেলার ভূমির মালিক ও ভূমি মহোরার সমিতি। গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালনকালে মোঃ সুজনের সভাপতিত্বে সমাবেশে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহিন, জেলা আওয়ামী লীগ নেতা মিয়া মোঃ শাহজাহান, শহর আ’লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, টাউন হলের সেক্রেটারী নাজমুস সাকিব পারভেজ, সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিমউদ্দিন ও নাসিরউদ্দিন বাদলসহ ভূমি মালিকরা বক্তব্য রাখেন। পরে জোনাল সেটেলম্যান্ট অফিসার বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।