সম্প্রতি হাইকোর্ট থেকে ৫২টি পণ্য বিক্রয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্বেও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ এসব ভোগ্যপণ্য। জনসাধারনের মাঝে ব্যাপকভাবে জনসচেতনতা তৈরি না হওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থার তেমন কোন হস্তক্ষেপ না থাকায় বিক্রেতারা খুব সহজেই বিক্রি করছেন এসব পণ্য।
নাম প্রকামে অনিচ্ছুক খালিয়াজুরীর লেপসিয়া বাজারের এক মুদি দোকানী বলেন, ‘ঈদকে সামনে রেখে ব্যাংকের ঋণ নিয়ে দোকানে মাল তোলার পর মহামান্য আদালত ৫২টি পণ্য নিষিদ্ধ করেছেন। কিন্তু কোম্পানীগুলো তাদের দেওয়া মাল এখন ফেরত না নেওয়ায় আমরা বিপাকে পড়েছি। তাই লোকসানের হাত থেকে বাঁচতে ওই পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম জানান, ভেজাল পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। নিষিদ্ধ পণ্য খুব দ্রুত উৎখাত করা হবে।
ইত্তেফাক/নূহু
