মেট্রো হোমস লিমিটেডের সম্পূর্ণ আবাসিক প্রকল্প ‘মেট্রো এইমস’র ১৪তলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে গত সোমবার প্রকল্প প্রাঙ্গণ মালিবাগ, ২২২/২-এ উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিহ্যাবের সভাপতি মুকাররম হুসাইন খান, সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খান, কোম্পানির ডিএমডি জোসনারা বেগম, নির্বাহী পরিচালক স্থপতি মো. আমিনুল ইসলাম, ভূমি মালিক অধ্যাপক ডা. কাজী হামিদ আজগর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালক কামাল উদ্দিন পাটওয়ারী। —প্রেস বিজ্ঞপ্তি
