বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সারিয়াকান্দি-সোনাতলা এলাকার সাবেক সংসদ সদস্য তাহেরুল ইসলাম খান মানিকের লাশ ৩ দফা জানাজা শেষে গতকাল মঙ্গলবার ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার একটি জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাদ্রাজের একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শনিবার গভীররাতে তিনি ইন্তেকাল করেন।
