জাপানে চট্টগ্রাম চেম্বারের ট্রেড প্রমোশন অফিস উদ্বোধন

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০২
জাপানী উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ জাপানে নতুন অফিস উদ্বোধন করেছে। এই অফিস থেকে বাংলাদেশ তথা চট্টগ্রামে বিনিয়োগের ক্ষেত্রে সহায়তা দেয়া হবে। চট্টগ্রাম চেম্বার প্রথম ২০১০ সালে টোকিওতে নিজস্ব অর্থায়নে প্রথম অফিস স্থাপন করে। এই অফিসটি টোকিও থেকে ওয়াসেদা মিসাতো সিটি, সাইতামাতে স্থানান্তর করা হয়েছে। সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জাপান সফরকালে চট্টগ্রাম চেম্বারের পূর্বতন ও বর্তমান নেতৃবৃন্দ নতুন অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ চেম্বার কর্তৃক স্থাপিত নতুন এ অফিস থেকে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি, বর্তমান সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম প্রমুখ।