জুতার ‘খনি’ আবিষ্কার!

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:০৯
সোনা, রূপা, কয়লা, গ্যাসের খনির কথা সবার জানা। এসব খনির আবিষ্কার একটা দেশের জন্য অমূল্য সম্পদ বলে বিবেচনা করা হয়। কিন্তু কেউ কখনো জুতার খনির কথা শুনেছেন? সমপ্রতি জুতার খনি আবিস্কার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে! তাহলে কি এখন আর জুতার তৈরির প্রয়োজন হবে না! সত্যিই যদি জুতার খনি আবিষ্কার হতো তাহলে বিশ্বের চামড়ার জন্য আর পশুর মুখাপেক্ষী হতে হতো না। বেঁচে যেত নিরীহ প্রাণীগুলো। কিন্তু দু:খের বিষয় এই খনি সত্যিকারের খনি নয়। একটি স্থান থেকে এত পরিমাণ জুতার আবিষ্কার হয়েছে যে তাকে খনি বলেই জানিয়েছেন টেনেসাস অঙ্গরাজ্যের কেনটাকির পুলিশ। কেবল জুতার মান পরিমানগত দিক দিয়েই মূল্যবান নয়। এই জুতার মধ্যে হলিউড তারকা জেনিফার লোপেজ, কিম কারদাসিনদের মতো ব্যক্তির জুতা ছিল। খুঁজে পাওয়া হাজার হাজার জোড়া এসব জুতার মূল্য ৩০ লাখ মার্কিন ডলার। বিশ্বখ্যাত নাইক কোম্পানির এই জুতা হারিয়ে গিয়েছিল বলে জানতেন এর মালিক। কিন্তু বাস্তবে জুতাগুলো ২০০৯ সালে চুরি হয়েছিল। দীর্ঘ ৫ বছর পর পুলিশ চুরি হওয়া জুতা আবিষ্কার করলো। মালিকের ধারণা ছিল, জর্ডান থেকে জাহাজে আনার সময় হয়তো জুতা হারিয়ে গেছে! - ইউপিআই