ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের সেবায় আওতায় নিতে চালু হওয়া এজেন্ট ব্যাংকিং শুধু পল্লী এলাকায় পরিচালনা করার অনুমোদন ছিল। এখন থেকে পল্লী এলাকার পাশাপাশি পৌরসভা এলাকাতেও এজেন্ট ব্যাংকিং পরিচালনা করা যাবে। তবে মেট্রোপলিটন ও সিটি কর্পোরেশন এলাকায় না করার যে নিষেধাজ্ঞা আছে তা আগের মতই বহাল থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এজেন্ট ব্যাংকিং নীতিমালায় কিছুটা সংশোধন আনার কথা জানানো হয়। এজেন্ট ব্যাংকিংয়ের মূল নীতিমালায় বলা হয়েছিল, এজেন্ট ব্যাংকিং পল্লী এলাকায় অর্থাত্ মেট্রোপলিটন, সিটি কর্পোরেশন ও পৌরসভার বাইরে পরিচালনা করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, পৌরসভা এলাকাতেও এজেন্ট ব্যাংকিং পরিচালনা করা যাবে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
