মৌসুমীর উপস্থাপনায় কবরী

আপডেট : ০৩ জুন ২০১৪, ২৩:২৬
‘উপস্থাপনা মোটেও আমার কাজ নয়। কিন্তু যখনই কবরী আপুর কথা বলা হলো, তখন রাজি হয়ে গেলাম। সত্যি বলতে কী শৈশবে আমি এই স্বপ্নের নায়িকাকে ফলো করতাম, সবকিছুতেই।’ সম্প্রতি চ্যানেল আইতে তারা দুজন মুখোমুখি হন। তবে তাদের এই মুখোমুখি হওয়া নাটক কিংবা সিনেমার শুটিংয়ের জন্য নয়। বাংলা চলচ্চিত্রে কবরীর ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে চ্যানেল আই নির্মাণ করেছে সাক্ষাত্কারভিত্তিক একটি টিভি অনুষ্ঠান। আর এ অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন মৌসুমী। মৌসুমী বলেন, ‘বাংলাদেশি চলচ্চিত্রে কবরীর পরিচয় তিনি নিজেই। তার সঙ্গে কারও কোনো তুলনা হয় না। চলচ্চিত্রের পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ারও সফল। বাংলা চলচ্চিত্রে কবরী ম্যাডামের ৫০ বছরের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত অনুষ্ঠানটি সঞ্চালনা করতে পেরে অনেক ভালো লেগেছে।’ মৌসুমী বর্তমানে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিতব্য ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ছবিটিতে তিনি আইনজীবী চরিত্রে অভিনয় করেছেন।