মুক্তির প্রথম সপ্তাহেই ভাবা হয়েছিল শাকিব-আঁচলের এই ছবির কেমিস্ট্রিতে অন্তত দর্শকেরা ফিরবে। কিন্তু টানা ৩টি ছবি ফ্লপ যাবার পর শাফিউদ্দিন শাফির এই চলচ্চিত্র ‘ফাঁদ’ তার টাইটেলের মতোই যেন ক্যারিয়ারের মরণ ফাঁদে পড়ল।
এমনিতেই শাকিব তার সমস্ত মনোযোগ নিজের প্রযোজনার চলচ্চিত্রের দিকে নেবার পর নিজের অন্য কোনো ছবির দিকেই এতটুকুও যত্ন নেননি। অন্যদিকে আঁচলের ক্যারিয়ারের এই স্ট্রাগল সময়ে সুপারস্টার শাকিবের বিপরীতেও ছবি ফ্লপ হলে তাকে দিয়ে হয়তো অন্য নির্মাতা খুব একটা ভরসা পাবেন না। এটা খুবই স্বচ্ছ সমীকরণ।
আঁচলের হাতে সামনে যে ক’টা ছবি আছে সেগুলোও অল্প বাজেটের চলচ্চিত্র। পাশাপাশি টিভি নাটক থেকে চলচ্চিত্রে আসা নির্মাতারা আর এই জুটি নিয়ে উত্সাহী হচ্ছেন না।
তাই শাকিব-অপুর পর আর কোনো জুটি খুব একটা মানানসই হয়নি। এর বাইরে ধারাবাহিক ফ্লপ হবার কারণে নির্মাতা শাফিউদ্দিন শাফির কাছ থেকে পরবর্তী চলচ্চিত্রের অগ্রীম টাকাও তুলে নিয়েছেন। এত নাটকীয়তায় ‘ফাঁদ’ ছবিটির সাফল্যের দিকে দৃষ্টি ছিল অনেকেরই। কিন্তু সে আশায় গুড়েবালি। তাই এ ছবির পরে শাকিব তার পরবর্তী নিজস্ব প্রযোজনার চলচ্চিত্রই শেষ ভরসা। অন্যদিকে আঁচল শাকিব খানের সাথে একটা সফল জুটি নিয়ে যেটুকু পথ এগোতে চেয়েছিলেন সেটিও যেন থমকে গেল!
