অভিনয়ের কোনো ইচ্ছে আমার নেই

আপডেট : ০৪ জুন ২০১৪, ২০:১৪
এদেশের সবচেয়ে ব্যস্ত কোরিওগ্রাফার টুম্পা। নিজের ক্যারিয়ারে র্যাম্পের বিড়াল হণ্টন থেকে শুরু করে অগণিত শিক্ষার্থী মডেল এসেছে তার হাত ধরে। দীর্ঘ ৫ বছর ধরে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো লাক্সের গ্রুমিংয়ের কাজ করছেন। এছাড়া প্রতিবছরই প্রায় এক ডজনেরও বেশি ইভেন্টের মূল দায়িত্বে কাজ করছেন। বর্তমান সময়ে র্যাম্প থেকে একাধিক মডেলের চলচ্চিত্রে আসার প্রবণতা প্রসঙ্গে টুম্পা বলেন, ‘ওরা অনেক ভালো করছে। ওদের জন্য শুভকামনা। কিন্তু সবাইকে কেন অভিনয় করতে হবে? তাই আমার কাছে হয়তো অনেকেই আসেন অভিনয়ের প্রস্তাব নিয়ে। তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে জানাই, আমাকে দিয়ে আর যাই হোক অভিনয় নয়।’ আপকামিং কাজ প্রসঙ্গে টুম্পা বলেন, ‘ঈদের আগে বেশ কিছু লাইভ ইভেন্ট আছে। এছাড়া নিজের কাজ নিয়ে বিভিন্ন চ্যানেলের টকশোতে আড্ডা দিতে ভালোই লাগে।’