ধন্যি মেয়ে
আজ রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ধন্যি মেয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা মাতিয়া বানু শুকু। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহর, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।
০০০
পরিবার করি কল্পনা
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটকটি। নাটকটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন পল্লব বিশ্বাস ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, আ খ ম হাসান প্রমুখ।
০০০
সোনালি মেঘের ভেলা
দেশ টিভিতে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটকটি। এটি রচনা করেছেন এম. আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। নাটকটিতে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আলি খান প্রমুখ।
