রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় বাধা
মিয়ানমারে রাখাইন প্রদেশে স্বাস্থ্য সেবায় বাধার সম্মুখীন হচ্ছে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়। সেখানকার বৌদ্ধ সম্প্রদায়ের হামলার মুখে ঘর ছাড়া দেড় লাখের মতো রোহিঙ্গা এখন ক্যাম্পে বসবাস করছে। রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা দেয়ার ক্ষেত্রে ঐ এলাকায় কর্মরত সাহায্য সংস্থাগুলোকেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আক্রমণের মুখে সেখান থেকে সরে এসেছে অনেক আন্তর্জাতিক সংস্থা। —বিবিসি
সিরীয় শরণার্থীদের
প্রতি সংহতি
একটি শিল্পী গ্রুপ ‘সেন্টার ফর পলিটিক্যাল বিউটি’ সিরীয় শরণার্থীদের প্রতি সংহতি জানানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তাদের দাবি, আরো বেশি সংখ্যায় সিরীয় শরণার্থীদের জার্মানিতে আশ্রয় দেয়া উচিত। এই উদ্যোগে সহায়তা করছেন ইহুদি ধর্মাবলম্বী ইঙ্গে লামেল (৯০) ও কুর্ট গুটমান (৮৭) নামে দু’ব্যক্তি। তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনে আশ্রয় পেয়েছিলেন। জার্মানি অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে যে, ১০ হাজার সিরীয় শরণার্থীকে গ্রহণ করা হবে। —ডয়েচেভেলে
