শেরপুরে চাকরির প্রলোভনে অর্থ আত্মসাতের মামলায় মো. আজহার আলী নামে এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার শেরপুরের ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ.ন.ম ইলিয়াস তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে মো.আজহার আলী ২০১১ সালে পিয়ন পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে শেরপুর শহরের চকপাঠক মহল্লার মৃত রুস্তম আলীর ছেলে আব্দুর রহমানের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা উেকাচ নেয়। ওই মামলায় ৬ মে আজহার আলী হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৩ জুন নিম্ন আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
