ইংল্যান্ডকে শেষ খেলায় বার্মিংহ্যামে ছয় উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজটি জিতে নিল শ্রীলঙ্কা। সিরিজের শুরুটা ভালই ছিল ইংলিশদের। প্রথম ম্যাচে ৮১ রানের জয়। দ্বিতীয় ম্যাচে খেই হারিয়ে ফেলে ১৫৭ রানের বিশাল হার। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বড় জয় পায় ইংলিশরা। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ইংল্যান্ডের ট্রফি জয় নিশ্চিত হতে পারতো। কিন্তু এর পরিবর্তে পরের দুটিতে হেরেই বসলো স্বাগতিক ইংল্যান্ড। গত মঙ্গলবার রাতে টস জয়ী ইংল্যান্ড ২১৯ রান তুলেও তা রক্ষা করতে পারেনি। লংকানরা ১০ বল বাকি থাকতেই জয় তুলে নেয়। ৬০ ও ৪২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জোলো ম্যাথিউস। দুই লংকান লাহিরু ম্যান অব দ্য ম্যাচ ও লাসিথ মালিঙ্গা ম্যান অব দ্য সিরিজ হন।
