নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে। আর একটি ম্যাচ শেষ হলেই শেষ পর্বের খেলার প্রস্তুতি শুরু হবে। ফিরতি পর্বের খেলা বন্ধ থাকছে না। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে অনেকেরই ধারণা ছিল খেলা বন্ধ থাকবে কিন্তু সেটি হচ্ছে না। ব্রাজিল বিশ্বকাপ ফুটবল চলাকালীন বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ চলবে। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামি ১৪ জুন তৃতীয় পর্ব অর্থাত্ শেষ পর্বের খেলা শূরু হবে। শেষ পর্বের খেলা দেশের চার ভেন্যুতেই অনুষ্ঠানের কথা জানিয়েছে লিগ কমিটি। ঢাকা, চট্টগ্রাম, ফেনী এবং গোপালগঞ্জ স্টেডিয়ামে খেলা হবে।
