মাধবীর বর্ণিলতা

আপডেট : ০৫ জুন ২০১৪, ১৯:২০
প্রথম প্রভাতে প্রথম দেখা সোনা রোদ্দুর আলো ছড়ালো প্রলেপ মাখালো দুধে-আলতায় প্রত্যাশা ছিলনা কিছুই তরঙ্গ ছুটে গেলো বিদ্যুত্ বেগে হূদয় যুক্ত হলো, শুরু হলো কথা বলা ঠোঁটে মৃদু কম্পন আর শব্দের মাত্রা নিচে নেমে এলো অস্পষ্ট রয়ে যায় প্রচারিত পঙিক্তমালা। সময় মিশেছে যথাসময়ে সঁপে দিলে সব ভর আমাতে তোমার উজ্জ্বলতা হাসলো সূর্যের হাসি বিচ্ছুরণ ছড়ালো নীল দরিয়ায়— উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হলো চারপাশ ভালোবাসা বাসা বাঁধলো, হূদয় নিংড়ে নিলো অজৈব সঙ্গমসুখ। এ বন্ধন সুপেয় সুধার মতন। তোমার ভাবনাগুলো অধিকতর সুখ খুঁজে পায় আর আমার পঙিক্তগুলো নেচে ওঠে ডায়রির পাতায় ছন্দময় গদ্যগুলো ছবি হয়ে ওঠে যখন তোমাকে আমার তারকা নির্বাচন করি। নিখুঁত শিল্প বলে কিছু নেই। যখন ক্যানভাসে তোমাকে স্থির করে দেই নিখুঁত কাজের সংজ্ঞা খোঁজে না কেউ ক্যানভাস মূর্ত হয়ে ওঠে উজ্জ্বলতায় আর আমি দেয়াল হয়ে উঠি তোমার নিরাপত্তায়।