রক্তচিহ্ন

আপডেট : ০৫ জুন ২০১৪, ১৯:২১
বিষাদের ছায়া থেমে থাকে ঘাসে ভাঙা ঘুঙুরের নাচে বাঁধা চৈত্রসংক্রান্তি এখন বৈশাখ ভিড় করে গাছেদের মাথার ওপর; তোমার সাজঘরে পন্ডস-এর শুভ্রতায় শ্বাস নিচ্ছে ঘুমের দুপুর। বাইরে কাটা তরমুজের ফালিতে জীবনের সমান চুমুক—বিষবৃক্ষের নিচে দেখো মনোবিকলন। চাতুরি-ছলে ছিনতাই হয় শ্রমের মূল্য পাঠশালায় পড়া নীতিকথা! ঘেমে ওঠে সকল নির্মাণ শ্রমিক আমি তুমি ও সে— ৩০ শে চৈত্রে মিলে যায় হিসাবের খাতা এরপর ছবির ফ্রেমে বন্দি হলো গুম হওয়া রক্তচিহ্ন