খেলায় ব্রাজিলের পক্ষে আমি

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৫০
আগামী ১২ জুন বিশ্বকাপ ফুটবলের এই আসরে তারকারাও যে যার অবস্থান নিয়েছেন। সেই ধারাবাহিকতায় তারকারা নিজেদের অবস্থানকেই স্পষ্ট করছেন ফেসবুকসহ নানা সামাজিক ওয়েবসাইটে। নিজের ওয়ার্ল্ড কাপ ফুটবল প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘ফুটবল খেলাটা আমি সবসময়ই এনজয় করি। সবসময় নিজের খেলার ক্ষেত্রে বাজি ধরি। এবারেও ভাবছি ব্রাজিলের পক্ষেই বাজি ধরব। এবং জিতব ইনশাআল্লাহ।’