স্রোতের ২৫ বছর

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৫০
স্রোত আবৃত্তি সংসদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজন করেছে। আর সেই আয়োজনের ধারাবাহিকতায় আজ ও আগামীকাল আয়োজন করা হয়েছে ‘যজ্ঞে আনন্দে ২৫ বছর’ শীর্ষক রজতজয়ন্তী উত্সব। উত্সবের উদ্বোধন হবে ৬ জুন শওকত ওসমান স্মৃতি মিলনায়তন কবি সুফিয়া কামাল গণগন্থাগারে সকাল ১০টায়। উদ্বোধন করবেন বরেণ্য শিল্পী কাইয়ূম চৌধুরী। অতিথির সারিতে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামউল্লাহ।