আজকের নাটক

আপডেট : ০৫ জুন ২০১৪, ২১:৫০
আমি আর মা আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো আমি মা। অনুষ্ঠানে এবারে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় র্যাম্প মডেল হীরা ও তাঁর মা । তানিয়া আহমদের উপস্থাপনা ও সোহেল রানা বিদ্যুত এর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ শুক্রবার রাত ১১ টা ২০ মিনিটে। == হানিমুনার আজ রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক হানিমুনার। এহসানুল হক সেলিমের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, শম্পা, হাসান মাসুদসহ অনেকে। == ‘ঠিকানা জানা নেই’ এটিএন বাংলায় আজ শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ঠিকানা জানা নেই। মনি হায়দার এর রচনা এবং সকাল আহমেদ এর পরিচালনায় এতে অভিনয় করেছেন তিশা, রওনক হাসান, বন্যা মির্জা, মাজনুন মিজান, মৌসুমী হামিদ, সাদেক বাচ্চু, কে এস ফিরোজসহ অনেকে।