রোনালদোর চোটের জন্য দায়ী!

আপডেট : ০৫ জুন ২০১৪, ২২:৪০
তিনি ঘানার ভয়ঙ্করতম ওঝা, লোকে তাঁকে জানে ‘কাওয়াকু বনসাম’ নামে। ইংরেজিতে যার অর্থ, বুধবারের শয়তান! বুধবারের পর তাঁর আরও একটা পরিচয়ের জন্ম হল। তিনি ক্রিশ্চিয়ানোর রোনালদোর ঘোষিত ‘শত্রু’! তার দাবি, তাঁর কালা জাদুর শিকার হয়েছেন রোনালদো। বিশ্বকাপের আগে রোনালদো জোড়া চোটের কবলে পড়েছেন পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়ে দেওয়ার পরপরই ঘানার ওঝা দাবি করতে থাকেন যে, রোনালদোর বারোটা বাজানোর জন্য যে প্রক্রিয়া শুরু করেছিলেন, সেটা কাজ করতে শুরু করেছে! বলে দেন কালা জাদু প্রয়োগ করছেন রোনালদোর উপর। নিশ্চিত করবেন যাতে, সিআর সেভেনের বিশ্বকাপেই না আর নামতে পারেন! বিশ্বকাপে পর্তুগাল এবং ঘানা দু’টো টিমই এক গ্রুপে রয়েছে। অতএব, ঘানার ওঝার কেন এমন ‘হিংসাত্মক’ মনোভাব, আন্দাজ করা কঠিন নয়। ঘানার এক সংবাদপত্রকে বনসাম বলেন, ‘ক্রিশ্চিয়ানোর চোটের কথা আমি জানি। ওকে নিয়ে আমার কাজ চলছে। আর আমি এটা নিয়ে অত্যন্ত সিরিয়াস। যেমন গত সপ্তাহে আমি চারটে কুকুর খুঁজছিলাম। তার পর ওদের দিয়ে আমি কাউইরি কাপাম নামের এক বিদেহী আত্মা সৃষ্টি করি, যে আদতে শয়তান।’ ওয়েবসাইট অবলম্বনে।