আরেকটি হারের শঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল

আপডেট : ০৫ জুন ২০১৪, ২২:৪২
চার দিনের সিরিজ হাত ছাড়ার পথে ওয়েস্ট ইন্ডিজে সফররত বাংলাদেশ ‘এ’ দলের। কেবল অঘটনই বাঁচাতে পারে সফরকারীদের। কেননা জয় পেতে হলে আজ শুক্রবার চতুর্থ ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দলকে ৪৯০ রান করতে হবে। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে এগিয়ে থাকা স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরমেন্স দলের প্রথম ইনিংসে তোলা ৩৫৪ রানের জবাবে ২১৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ১৩৫ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকরা ৩৫৪/৫ রানে দ্বিতীয় ইনিংসটি ঘোষণা করে দিলে দুরূহ এ সংগ্রহটি পায় নাসির হোসেনের দল। পাহাড়সম রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে অতিথিরা। তৃতীয় দিনের শেষ বিকেলে ৩২ রান সংগ্রহ করতেই তিন উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ দিনের পুরো সময়টা খেলতে পারলে ড্র করার সুযোগ রয়েছে নাসিরদের। এর ব্যতিক্রম হলে ট্রফি হাতছাড়া।