‘ভালোবাসা জিন্দাবাদ’ খুব একটা চলেনি। সেটি আমিও স্বীকার করি। তবে সেটিই আমার প্রথম চলচ্চিত্র। তাই নিজের ভুলগুলো আমি অন্তত সেই ছবির মাধ্যমে শুধরে নিতে পেরেছি’, নিজের ক্যারিয়ারের প্রথম ছবি প্রসঙ্গে এভাবেই বললেন মডেল অভিনেত্রী আইরিন। বর্তমানে দুটি টিভিসির কাজ শেষ করলেন। আর এর শুটিংয়ের কাজে কলকাতায় গিয়েছিলেন।
নিজের আপকামিং ছবির ভেতরে সাইফ চন্দনের ‘মেয়েটি আবোল তাবোল ছেলেটি পাগল পাগল’-এর গল্প অনেক দিন ধরেই বলছেন সবাইকে।
আইরিন ঠাট্টাচ্ছলেই বললেন, ‘আমি নিজেও আসলে এই ছবিটির কথা বলতে বলতে ক্লান্ত। কবে যে ছবিটি মুক্তি পাবে। রেকর্ড সময় নিয়ে ছবিটি করলাম। এখন ভালোয় ভালোয় ছবিটি মুক্তি পেলেই হয়।’
চলচ্চিত্রের কারণে ছোটপর্দার অনেক অফারই ফিরিয়ে দিয়েছেন আইরিন। তবে আসছে
ঈদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন
তিনি। আইরিনের কথায়, ‘ঈদের বিশেষ
কিছু কাজ করতে আমারও ইচ্ছে হয়।
কিন্তু চলচ্চিত্রের ক্যারিয়ারের কথা
ভেবে পিছ-পা হই।’
আসছে দুটি আপকামিং ছবির পর নতুন
ছবির কাজে হাত দিয়েছেন কি না এমন
প্রশ্নে আইরিন বলেন, ‘ছবির ডাবিংয়ের কাজ করছি। আশা করছি শেষ হয়ে যাবে। তবে আমার
নিজের ভুলগুলো শুধরে নতুন ছবিতে আরও ভালো কিছু দর্শকদের উপহার দিতে পারব। এছাড়া র্যাম্প মডেলিং থেকে চলচ্চিত্রে আসায় অনেকে ভ্রু কুঁচকে উঠেছিল। তাদেরকে ভালো একটি জবাব দিতে পারব বলে মনে করি।’
