বিশ্বকাপ ফুটবলের গানে আইয়ুব বাচ্চু

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:১২
সারাদেশেই এখন বিশ্বকাপ জ্বর চলছে। আর এই বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশের অগণিত ফুটবলপ্রেমীদের উদ্বুদ্ধ করতেই নতুন একটি থিম সং তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ‘দোল লাগে দোল লাগে, প্রাণে লাগে দোল / পায়ে লাগে ছন্দ, প্রাণে ফুটবল’—এমন কথার শিরোনামে ফুটবল বিশ্বকাপ নিয়ে গান বেঁধেছেন রকলিজেন্ড আইয়ুব বাচ্চু। গানের কথা লিখেছেন সাজ্জাদ হোসাইন। বিশ্বকাপ থিম সংয়ের গান প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘ভালো লাগছে এই উন্মাদনার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে। বাচ্চু ভাইয়ের সাথেই আমার সবগুলো ভালো গান করা। তার সুরের স্পর্শেই আমার কথাগুলো প্রাণ ফিরে পায়। তাই এবারের ফুটবল থিম সংয়ের বিষয়ে এবি যখন আমাকে জানালেন সত্যিই এই সুখবরটা পেয়ে ভালো লাগে।’ ফুটবল থিম সং প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে তরুণদের এই প্রাণের উত্সবের সাথে নিজের ভাষার একটি গানে সম্পৃক্ত রাখতেই এই গানের কাজটি করা। এ সময়ের ক্ষুদে শিল্পীরা গেয়েছেন আশা করছি সকলেরই ভালো লাগবে এই গানটি।’