বি শ্ব কা পে... বি শ্ব কাঁ পে

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:১২
বিশ্বকাপ ফুটবলে কাঁপছে সারা বিশ্ব। খেলার মাঠ থেকে এই জ্বর শোবিজ ওয়ার্ল্ডেও ছড়িয়ে পড়ে যথারীতি। ইত্তেফাক পাঠকদের বাড়তি বিনোদনের খোরাক জোগাতেই এই বিশ্ব উন্মাদনায় বিনোদন প্রতিদিনের এই নতুন বিভাগ। তারকাময় এই আয়োজনের খুঁটিনাটি ও আমাদের দেশের খেলাপাগল তারকাদের লেখা ও তথ্য নিয়ে প্রতিদিনের এই বিশেষ আয়োজন ‘বিশ্বকাপে বিশ্ব কাঁপে’ ০০০০০০০০০০ ‘ওলে ওলা’ শাকিরার রেকর্ড ভাঙবে :জে লো বিনোদন ডেস্ক শাকিরা গেয়েছেন পরপর দুইবার। তবে এবারের বিশ্বকাপ থিমসংয়ে পিটবুলের প্রাধান্য থাকলেও জেনিফার লোপেজের ক্যারিয়ারের জন্য ছিল অন্যতম প্রাপ্তি। কিন্তু শুরুতেই বেশ গোলযোগ বেঁধে যায়। কারণ পরপর দুইবারের থিমসং গাওয়া শিল্পী শাকিরার ভিউয়ার্স আর থিমট্র্যাকের অডিও কপিরাইট বিক্রির যে অর্থ প্রাপ্তি সেই রেকর্ড তিনি ভাঙতে পারবেন কি না। এ নিয়ে একাধিক সাংবাদিক শুধু জেনিফার লোপেজকে শুধু একটি প্রশ্নই করছে। তাই অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি শাকিরার প্রতি। তিনি স্পষ্ট বলেছেন, ‘আমাদের গাওয়া ‘ওলে ওলা’ গানটি শাকিরার সব রেকর্ডই ভাঙবে, এতে কোনো সন্দেহ নেই।’ উল্লেখ্য, গানটি নিয়ে এর অন্যতম ব্রাজিলিয়ান শিল্পী ক্লাউডিয়াকে অবহেলার বিতর্কও হয়েছে বেশ কিছুদিন। অবশ্য জেলোর এই চ্যালেঞ্জের উত্তরে শাকিরার কোনো জবাব পাওয়া যায়নি। ০০০০০০০০০০০ বন্ধুদের সাথে এই পুরো একটা মাস আমার বাজিতেই যাবে। এ কারণেই নিজের প্রিয় দলটির নাম আমি আগেই প্রকাশ করলাম। এই ছবিটি আমি ফেসবুকে প্রকাশের পর থেকেই দেখছি ব্রাজিল ভক্তরা নানারকম কথা শোনাচ্ছে। তবে এ বিশ্বকাপে যেকোনো দিক দিয়েই আমার প্রিয় আর্জেন্টিনা অপ্রতিদ্বন্দ্বী। আনজাম মাসুদ বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থন প্রসঙ্গে