ট্রাভেলারস স্টোরি
আজ রাত ৯টা ১৫ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হবে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ট্রাভেল শো ‘ট্রাভেলারস স্টোরি’। উপস্থাপিকা এবিসি রেডিওর আরজে মারিয়া। এই ট্রাভেল শোতে দর্শক দেখতে পাবেন স্টার ক্রুজ সুপারস্টার ভারগো, সিংগাপুরের রিসোর্ট ওয়ার্ল্ড সেনতসার ইউনিভার্সাল স্টুডিয়সসহ অনেক কিছু।
০০০০০০০০০
হাওয়াই মিঠাই
বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। মুহাম্মদ মামুন-অর-রশীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন দেবাশীষ বড়ুয়া দীপ। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বিদ্যা সিনহা মীম, শানারৈ শানু, তুষার খান, মুনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, লুত্ফর রহমান জর্জ, প্রাণ রায়, মুক্তি প্রমুখ।
০০০০০০০০০০০০
বাতিঘর
বাংলাভিশনে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘বাতিঘর’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন জাহিদ হাসান, বিন্দু, বিজরী বরকতউল্ল¬াহ, শতাব্দী ওয়াদুদ, বন্যা মির্জা, শামস সুমন, অপর্ণা, অর্ষা, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।
