ইয়েমেনে আল-কায়েদার ৫ শ’ জঙ্গি নিহত

আপডেট : ০৬ জুন ২০১৪, ২০:৪৭
ইয়েমেনে চলতি বছরের এপ্রিল থেকে চালানো আল-কায়েদাবিরোধী অভিযানে এ পর্যন্ত ৫শ’ জঙ্গি নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। তবে এ আল-কায়েদার জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনার সময় ৪০ জন সেনাও নিহত হয়েছেন। ইয়েমেনের সেনা মুখপাত্র কর্নেল সায়িদ আল ফাকহি এক সংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন।