পরিবেশ দূষণ রোধে গ্রিন ট্যাক্সের প্রস্তাব

আপডেট : ০৬ জুন ২০১৪, ২১:০১
পরিবেশ দূষণ রোধ এবং পরিবেশবান্ধব উত্পাদন ও পণ্য নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে সারচার্জ বসানোর প্রস্তাব করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে ১ শতাংশ হারে পরিবেশ সুরক্ষা সারচার্জ দেয়ার প্রস্তাব করা হয়েছে। ২০১৪-১৫ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশীয় শিল্পের যে সকল খাত পরিবেশ দূষণের ক্ষেত্রে অতিমাত্রায় সংবেদনশীল, সেসকল শিল্প মালিকদের ইটিপি স্থাপনে উত্সাহ এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে পরিবেশহানিকর শিল্প প্রতিষ্ঠানে উত্পাদিত সব ধরনের পণ্যের ওপর ১ শতাংশ হারে পরিবেশ সুরক্ষা সারচার্জ গ্রিণ ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে দেশীয় শিল্প খাতের উন্নয়নের বিকল্প নেই। কিন্তু শিল্পোন্নয়নের প্রতিক্রিয়ায় মাটি, বায়ু ও পানি দূষণের বিষয়টিও উপেক্ষণীয় নয়।