ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ৯ বছর পর গতকাল শুক্রবার সকালে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি কেন্দ্রীয় আওয়া্মী লীগের নির্বাহী কমিটির সদস্য র আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফায়জুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক একেএম এমদাদুল বারী, পৌর মেয়র মো. হেলালউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
