অভয়নগর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আমিনুর (২০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে বুইকারা গ্রামের শরিফুলের ছেলে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া মডেল স্কুল রোডে মাসুম ও কামরুলের মধ্যে কথাকাটির মাধ্যমে । এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় কামরুলকে আটক করে। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পুলিশের জিজ্ঞাসাবদে কামরুল জানায়, মাছুম তাকে লক্ষ্য করে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমিনুরের কাঁধে লাগে। পরে বুইকারা গ্রামের মানিক শেখের পুত্র আঃ গনি (২৪) কে আটক করে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়,সদ্য কারামুক্ত মাদক সম্রাট সন্ত্রাসী কামরুল নিজের পিস্তল দিয়েই মাছুমকে গুলি করে। থানার তদন্ত কর্মকর্তা মহসীন আলী জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
