গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের গৌরনদী উপজেলায় পুনর্নির্মিত বার্থী তারা মায়ের মন্দির ও কালী প্রতিমা উদ্বোধনী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে নকুল কুমার বিশ্বাস স্বরচিত গান গেয়ে হাজার হাজার দর্শকদের মাতিয়ে গেলেন। বরিশালের দানবীর ও সমাজ সেবক বিজয় কৃষ্ণ দে ও অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দারের নিজ অর্থায়নে তিনশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী এ মন্দির ও কালী প্রতিমা পুনঃনির্মাণ করা হয়।
