গত ২৯ মে ‘বাঘায় খাস জমি ব্যক্তির নামে রেজিস্ট্রির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আফতাবউদ্দিন আহমেদ। গত ২৭ ডিসেম্বর সাব রেজিস্ট্রারের উপস্থিতিতে আফতাবউদ্দিন আহমেদের রেকর্ডীয় জমির ছয়টি ধানী জমি রেজিস্ট্রি হয়। ৪১১১ দলিল সংক্রান্ত স্লিপ এবং স্লিপে উল্লেখিত দলিল ভুয়া। দলিল লেখক আয়েজ উদ্দিন এবং সাব রেজিস্ট্রার অজয় কুমার সেদিন ঢাকায় আসেননি। দলিল লেখক আয়েজ উদ্দিন ভুয়া দলিলের মাধ্যমে আনোয়ার হাবিবকে জমি রেজিস্ট্রি করার চেষ্টা করেছিল। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়, রাজশাহী ডিসির মাধ্যমে ভুয়া দলিল এবং ভুয়া দলিল বস্তবায়নকারী চক্রকে চিহ্নিত করার লক্ষ্যে তদন্ত কাজ চলছে।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনের স্বপক্ষে যাবতীয় তথ্য প্রমাণ প্রতিবেদকের হাতে রয়েছে। প্রতিবাদে বলা হয়েছে কোন খাস জমি রেজিস্ট্রি হয়নি। কিন্তু জমি রেজিস্ট্রি পরবর্তী তথ্যে দেখা গেছে ৪১১১ নম্বর দলিলে খাস জমি রয়েছে। তাই রেজিস্ট্রি পরবর্তী সময় পূর্বের সাব রেজিস্ট্রার একখানা ইনফর্মেশান স্লিপ দিলেও পরবর্তী সাব-রেজিস্ট্রার মূল দলিল দিতে ব্যর্থ হয়েছেন।
