রংপুর বিভাগে গত ১০ দিনে প্রায় ৩ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় আড়াই হাজার বোতল ফেন্সিডিল, ৫টি মটর সাইকেল, একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিআইজি’র কার্যালয়ে এক মতবিনিময় সভায় রংপুরের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুুন কবীর এই তথ্য দেন।
তথ্য মতে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন স্থান থেকে ২ হাজার ৪৮৯ বোতল ফেন্সিডিল, ২৬ পুরিয়া হিরোইন, ৬৭ কেজি গাঁজা, ৮০ লিটার চোলাই মদ, একটি পিকআপ, ৫ টি মটর সাইকেল, জালটাকা উদ্ধার ও বিভিন্ন মামলায় ২ হাজার ৯৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
